মোঃ মেহেদুল ইসলাম কালাই,জয়পুরহাট থেকেঃ
জয়পুরহাট জেলা কালাই উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেলপ এর উদ্যোগে ০৯/১০/২০২৬ ইং, রোজঃ সোমবার, সময়ঃ সকাল ১০:০০ ঘটিকার সময় ব্র্যাক কালাই এরিয়া অফিসে মিটিং রুমে আইন সহায়তা প্রাপ্ত ১০ জন দম্পতিদের নিয়ে সহিংসতা মুক্ত বিরোধ মুক্ত জেন্ডার সংবেদনশীল ও সহমর্মিতা পূর্ণ সম্পর্ক স্থাপনে উৎসাহিত করার মাধ্যমে বিরোধের টেকসই সমাধান নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় কালাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত দম্পতিরা অংশগ্রহণ করেন। মত বিনিময় সভায় খোলা ও আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা পরবর্তী সম্পর্কের সম্ভাবনা ও ঝুঁকি সমূহ ব্যাখ্যা করা অবস্থার আলোকে আইনি সহায়তার প্রয়োজনীয় কার্যক্রম নির্ধারণ করা অসুখী ও কলোহপূর্ণ সম্পর্কের প্রভাব সমূহ চিহ্নিত করা সুখী দাম্পত্য ও মানসিক শান্তিতে রাগ নিয়ন্ত্রণের কৌশল সুখী দাম্পত্য সম্পর্কের জন্য করণীয় নির্ধারণ করার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।

ADR পরবর্তী দাম্পত্য সম্পর্কের অবস্থা মানসিক চাপ কমাতে মনের যত্ন সুন্দর জীবন গড়ায় করণীয় সম্পর্কে প্রত্যেক দম্পতির সাথে আলাদা করে কথা বলা হয় সেই সাথে বাল্য বিয়ে বা অন্য যেকোন অপরাধ সংগঠিত হতে দেখলে সরকারি হট লাইন নম্বর সমূহ ৯৯৯,১০৯ অথবা ব্র্যাক সহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যোগাযোগ করার জন্য দম্পতিদের বলা হয় এবং দুপুরের খাবার এবং যাতায়াত ভাতা প্রদান করা হয়।
সকল দম্পতিরা এখানে মন খুলে কথা বলেন তারা ব্র্যাকের এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানায়। তাদের প্রতিক্রিয়ার মাধ্যমে উক্ত মত বিনিময় সভা পরিচালনা করেন মোহাম্মদ আক্কাজ আলী ডেপুটি ম্যানেজার, টেকনিক্যাল সার্বিক সহযোগিতায় খাতিজা খাতুন অফিসার সেলপ এবং ঋতুপর্ণা বর্মন সিও সেলপ কালাই জয়পুরহাট ।