রনি আকন্দ বিশেষ প্রতিনিধি জয়পুরহাট:
জয়পুরহাটের ক্ষেতলালে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: উজ্জ্বল সাখিদার (৩২) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।
গতকাল ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর পুকুরা ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার মৃত নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার মহব্বতপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মহব্বতপুর পুকুরা ব্রিজের ওপর থেকে ৬০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে উজ্জ্বলকে গ্রেফতার করে।
ক্ষেতলাল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত উজ্জ্বল সাখিদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু (দায়ের) করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।