পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলায় ঘটে গেল এক অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই হত্যার শিকার হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে ২৭/১১/২০২৬ ইং, রোজঃ শুক্রবার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতয়ালীবাগ গ্রামে।যে ভাইয়ের সঙ্গে একই পরিবারে বেড়ে ওঠা, শৈশবের স্মৃতি ভাগাভাগি করা, সেই আপন ভাইয়ের বিরুদ্ধেই এমন মর্মান্তিক ঘটনার অভিযোগ সত্যিই মেনে নেওয়া কঠিন।
সামান্য জমিজমা কিংবা সম্পত্তির বিরোধ কীভাবে একটি পরিবারের মধ্যে এত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এই ঘটনা তারই এক বেদনাদায়ক উদাহরণ।একটি প্রাণ ঝরে গেল, একটি পরিবার হারাল তাদের প্রিয়জনকে। রেখে গেল অসংখ্য স্মৃতি, কান্না আর স্বজনদের বুকভরা হাহাকার।