ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ স্কাউটস এর পরিচালনা ও ব্যবস্থাপনায় 21-24 আগস্ট, 2026 পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর-এ 23তম ট্রেনার্স অ্যাডভান্সমেন্ট কোর্স উদ্বোধনের মাধ্যমে 2026-27 অর্থবছরে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়েছে।

সকাল 09:00 - 10:00 টা পর্যন্ত অংশগ্রহণকারীগণের রেজিস্ট্রেশন ও 10:30 মিনিটে পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কোর্সের কার্যক্রম শুরু হয়।
23তম ট্রেনার্স অ্যাডভান্সমেন্ট কোর্সের শুভ উদ্বোধন করেন কোর্স লিডার প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, এলটি, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস ও মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল হক, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস এবং 23তম ট্রেনার্স অ্যাডভান্সমেন্ট কোর্সের সম্মানীত প্রশিক্ষকবৃন্দ।
বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন অঞ্চল থেকে 37 জন লিডার ট্রেনার ও সহকারী লিডার ট্রেনারসহ উদীয়মান উডব্যাজারগ উক্ত কোর্সে অংশগ্রহণ করেছেন।

আগামী 24 আগস্ট, 2026 সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে 23তম ট্রেনার্স অ্যাডভান্সমেন্ট কোর্সের সমাপ্তি হবে।