বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
বাঘাইছড়িতে ১০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করায় বাঘাইছড়ি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার মহোদয় এবং পুরো পুলিশ টিমকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ।
৮ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার প্রবেশ পথ মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক কারবারিদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মোঃ ইয়াছিন মিয়া (৩২), পিতা-মোঃ আঃ করিম, মাতা-মোছাঃ ফিরোজা বেগম, মোঃ রিয়াজ হোসেন (১৯), পিতা-মোঃ নুর ইসলাম, মাতা-মোছাঃ আয়েশা বেগম, মোঃ হানিফ মিয়া (৩৩), পিতা-মোঃ বাবুল মিয়া, মাতা-মোসাঃ হনুফা বেগম,
সর্বসাং-হোসেনপুর, ৮নং ওয়ার্ড, ২নং কালাপাকুজ্জা ইউপি, সর্বথানা-লংগদু।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের এই ‘জিরো টলারেন্স’ নীতি আমাদের সমাজকে মাদকমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মকে রক্ষায় পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকুক।
এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল পুলিশ সদস্যের জন্য শুভকামনা।