মোঃ মেহেদুল ইসলাম, কালাই জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন বেগুনগ্রাম আস্তানায় ১৯/১১/২০২৬ ইং, রোজঃ বৃহস্পতিবার চিশতিয়া তরিকার প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালিত হয়।
বাংলার চিরায়ত কৃষিভিত্তিক সংস্কৃতি ‘নবান্ন’ মূলত নতুন ফসল ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে আবর্তিত। বেগুনগ্রাম আস্তানায় আবহমান বাংলার এই লোকজ ঐতিহ্যের সাথে চিশতিয়া তরিকার আধ্যাত্মিকতা ও উদার মেহমানদারির এক অপূর্ব সমন্বয় ঘটেছে।
পীরভক্তরা জানান, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ ও অসহায় দারিদ্রের জন্য এই খানকা একটি পরম আর্শীবাদের স্থান এখান থেকে কেউ কখনো ফিরে যায় না।
আয়োজকদের তথ্য অনুযায়ী জানা যায় যে, এ বছর নবান্ন অনুষ্ঠানে প্রায় ৫০ থেকে ৬০ হাজার ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীর সমাগম ঘটে।

আগত ভক্ত ও বিপুল সংখ্যক মানুষের আপ্যায়নের জন্য একসাথে ৪০টি চুলায় রান্না করা হয় বিশেষ ক্ষীর ও তরারক। উক্ত ক্ষীর তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রায় ৯০ মণ নতুন আমন চাল, ৬৯ মণ গুড়,৭০ মণ দুধ এবং নারিকেল। চিশতিয়া তরিকার মুরিদ ও স্থানীয় গ্রামবাসীরা প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে মুক্তহস্তে খাদ্যসামগ্রী ও অর্থ দান করেন।
চিশতিয়া তরিকার খাদেম জানান আল্লাহর রহমতে এবং বড় হুজুরের নেক আমলের বরকতে প্রতিবছর পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষকে পেট পুরে তবারক খায়ানোর পরেও তহবিলে অর্থ উদ্বৃত্ত থাকে যা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। নবান্ন উৎসবকে ঘিরে বেগুনগ্রাম আস্তান্তার আশে পাশে বসেছে বিশাল মেলা। মেলায় নাগরদোলা, শিশুদের খেলনা ও নানাবিধ তৈজসপত্রের সামগ্রী।
দিনব্যাপী জিকির আজকার মিলাদ ও দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আগত হাজারো মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালাই উপজেলা নির্বাহী অফিসার কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।