রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০১ আগস্ট বিশ্ব এ উপলক্ষে সিভিল সার্জনের কার্যালয়ের, কনফারেন্স রুমে বর্ণাঢ্য অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেল সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। এছাড়া আরো উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসীন উদ্দিন ফকির, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানরা, মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মায়ের দুধের অপরিসীম গুরুত্ব, শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মায়ের স্বাস্থ্যের সুরক্ষায় মাতৃদুগ্ধের ভূমিকা তুলে ধরেন।
নবজাতকের জীবনের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং পরবর্তীতে উপযুক্ত সম্পূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্বের ওপর বিশেষভাবে করা হয়। সুস্থ মা, সুস্থ শিশু এবং সুস্থ জাতি গঠনে মাতৃদুগ্ধের বিকল্প নেই এই প্রত্যয়কে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালিত হয়।