যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে মহাসড়ক টায়ার জালিয়া অবরোধ

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধি:

মাগুরায় পৌর যুবদল নেতা শাকের কে গুলি করে হত্যার বিচার দাবিতে মাগুরা ঢাকা মহাসড়ক টায়ার জালিয়া অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এর আগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ফেরার পথে বিক্ষুব্ধ সাধারণ জনতা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক টায়ার জালিয়া অবরোধ করেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে মাগুরা ঢাকার রোড ও পার্নান্দুয়ালি এলাকায় মহাসড়ক অবরোধ করার ঘটনা ঘটে।

সুত্র জানায় বুধবার (২১ অক্টোবর) ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

বিক্ষুব্ধ জনতা প্রশাসনের উদ্দেশ্য করে স্লোগানে স্লোগানে বলেন, এই হত্যাকাণ্ডের আসামিদের দ্রুততার সময় আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পরবর্তী দিনগুলোতে এর থেকে বৃহৎ আন্দোলন ও কর্মসূচির ডাক দেয়া হবে।

যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে মহাসড়ক টায়ার জালিয়া অবরোধ

এর আগে মানববন্ধনে পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে একদল সন্ত্রাসী গুলি করে হত্যা করেছে। ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এ হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বিগত দিনে মাগুরা শহরে অস্ত্রের ঝানছানা কেঁপেছে মাগুরা অথচ এখনো পর্যন্ত একটা অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ প্রশাসন। একইভাবে যে সকল অস্ত্রে মাগুরা বিএনপি’র নেতাকর্মীরা খুন হচ্ছে সে অস্ত্রগুলো উদ্ধার করা হোক।

মাগুরা জেলা পুলিশের এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, এ রকম একটি ঘটনা ঘটছে এটা মাগুরার ইতিহাসে প্রথম। এটা হত্যা মাগুরা জেলা পুলিশ অত্যান্ত গুরুত্বের সাথে দেখছে। এই হত্যাকান্ডের পিছনের ঘটনা রেব করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এই ঘটনার আশপাশের যত ক্যামেরা আছে সেটা যাচাই-বাছাই করে তথ্য বের করা হচ্ছে। এই হত্যাকান্ডের রহস্য দ্রুতই পুলিশ উদঘাটন করতে সক্ষম হবে। এমন আশ্বাসের পর বিক্ষুব্ধ জনতা অবরোধের স্থল থেকে ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *