কালাইয়ে নজরুল বর্ষ–২০২৬ উদযাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী

মোঃ মেহেদুল ইসলাম কালাই জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাট জেলা কালাই উপজেলায় ১৭/১১/২০২৬ ইং, রোজঃ মঙ্গলবার, সময়ঃ সকাল ১০.০০ ঘটিকায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উক্ত নজরুল বর্ষ–২০২৬ উদযাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ।

কালাইয়ে নজরুল বর্ষ–২০২৬ উদযাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী
কালাইয়ে নজরুল বর্ষ–২০২৬ উদযাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুল্লাহ আল মাহবুব , কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মৌদুদ আলম সরকার, জনাব মোঃ আব্দুল আলীম সরকার, মোঃ নাজিম উদ্দীন অধ্যক্ষ কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজসহ কালাই উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কালাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য, মানবতা ও দেশপ্রেমের চেতনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *