ছয়ফুল্লা কান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপ্না আক্তার (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর পূর্বপাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাছিমনগর পূর্বপাড়ায় নাছির উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ির পূর্ব পাশে অবস্থিত একটি টিনশেড ঘরের মাঝের কক্ষে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই কক্ষ থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার স্বপ্না আক্তার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মনু মিয়া এবং স্বামীর নাম মোমেন মিয়া।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *