ভোলাহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সংলগ্ন নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলাহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলাহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা বিএনপির সভাপতি মোঃ কাউশারুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ খিজির হায়াত মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হান্নান, সহসাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মাস্টার, কৃষিবিষয়ক সম্পাদক মোঃ তেশামুল হক বকুল ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল বারী।

ভোলাহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলাহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম সেলিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ভোলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সরওয়ার্দী মাস্টার, গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল আলী, দলদলী ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম এবং জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার।

এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *