সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ

চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. ফারুক প্রকাশ মানিককে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সালামের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া এলাকার আল আমিন পাড়ার মৃত নবীর হোসেনের ছেলে।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। তিনি সাতকানিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্তে শনাক্ত হওয়া আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার কথা জানিয়েছেন বলে দাবি করেছে এসআরবি।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *