কালাইয়ে জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রেজুওয়ান আহমেদ,কালাই (জয়পুরহাট) সংবাদদাতা :

জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সকাল সাড়ে ৭টায় মাত্রাই ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে জনসমর্থন অর্জনের জন্য মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। জনগণের প্রত্যাশা, এলাকার উন্নয়ন এবং জনকল্যাণকে গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াতের আদর্শ ও প্রার্থীর যোগ্যতা সাধারণ মানুষের কাছে তুলে ধরে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

কালাইয়ে জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসাবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. মামুনুর রশীদ, এস এম রাশেদুল আলম সবুজ, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা খায়রুল ইসলাম। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জাকারিয়া হোসেন । এ সময় স্থানীয় নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *