কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক কাজী মোস্তাক আহমেদঃ

অগ্রহায়ণ মাস শুরুর সঙ্গে সঙ্গে গ্রাম বাংলার পরিবেশে ফসল তোলার ধুম পড়ে যায়। নতুন ধান ঘরে তোলে কৃষকরা। শুরু হয় নবান্ন। কৃষিমুখী মানুষগুলোর মাঝে বইতে থাকে উৎসবের আমেজ। এই যান্ত্রিক সময়ে এসব খুব একটা দেখা যায় না। তবুও এখন বহু গ্রামে টিকে আছে নবান্নের রীতি। এমনই ধারাবাহিকতা দেখা মিলে জয়পুরহাটের কালাই পৌরসভার ২নং ওয়ার্ডের পাঁচশিরা বাজারে নবান্ন উৎসবকে কেন্দ্র করে বসেছে মাছের মেলা।

কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত
কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

সেখানে সুন্দর করে সাজানো কাতলা, রুই, মৃগেল, চিতল, ব্ল্যাক কার্প, গ্রাসকার্প, কার্ফু, কালবাউশ, ব্রিগেড, সিলভার কার্পসহ হরেক রকমের মাছ। সেখানে ভোর থেকে বসেছে সারি সারি মাছের দোকান। চলছে হাঁকডাক ও দরদাম। ৫ কেজি থেকে শুরু করে ২৬ কেজি ওজনের বড় মাছ। মাছের আকার অনুযায়ী প্রতি কেজি মাছ ৫শ থেকে ১৬শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত
কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

সরেজমিনে জানা গেল, প্রতি বছরের ন্যায় এবারও বুধবার কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে নবান্ন উৎসবকে কেন্দ্র করে বসেছে মাছের মেলা। নবান্ন উৎসবে এ বছর ৩ অগ্রহায়ণ এখানে মাছের মেলা বসেছে। উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের প্রায় ৮০-৯০টি গ্রামের মানুষ ও পাশাপাশি আশে পাশের জেলা থেকে এ মেলায় অংশ নেন অনেক মানুষ।

কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত
কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

উৎসবে প্রতি বাড়িতে মেয়ে জামাইসহ স্বজনদের আগে থেকে নিমন্ত্রণ করা হয়। দূর-দূরান্ত থেকেও লোকজন আসেন মেলায় মাছ কিনতে। এই মাছের মেলায় ক্রেতারা ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন কাতলা, রুই, মৃগেল, চিতল, ব্ল্যাক কার্প, গ্রাসকার্প, কার্ফু, কালবাউশ, ব্রিগেড, সিলভার কার্পসহ হরেক রকমের মাছ। আবার এইসব মাছ দেখতে এসেছেন অনেকেই। তবে এই মাছের মেলায় শুধুই মাছ কেনার বিষয় নয়, আছে একধরনের জামাই-মেয়েদের কেনার প্রতিযোগিতা। কোন জামাই কত বড় মাছ কিনলেন, সেটাই আসল বিষয়। প্রতিযোগিতায় নীরব অংশগ্রহণ করে শ্বশুরেরা।

কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত
কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব উপলক্ষে বসেছে উপজেলার পাঁচশিরা বাজারে প্রায় অর্ধবর্ষের এই মাছের মেলা। এ দিনটিকে ঘিরে এখানে দিনব্যাপী চলে মাছ কেনা ও বিক্রি করার উৎসব। অর্ধশতাধিক দোকানে এসব মাছের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।

কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত
কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

ক্রেতারা মাছের দাম হাকাচ্ছেন, কিনছেন, আবার কেউ কেউ সেলফি তুলতেও ব্যস্ত। শুধু সেলফি তুলেই শেষ নয়। মাছ মেলার ছবি দিয়ে কেউ কেউ আবার ঝড় তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। এই মাছের পাশাপাশি বিভিন্ন পণ্যের পসরা বসেছিল এই মেলায়। ক্রেতারা খালিহাতে ফিরছেন না কেউ। সবাই সামর্থ্য অনুযায়ী মাছ কিনে খুশিমনে বাড়ি ফিরছেন। মেলা উপলক্ষে আশপাশের গ্রাম-মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন কালাই উপজেলাবাসি।

কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত
কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

মেলায় ঘুরতে আসা মোছা. সালমা খাতুন বলেন, আমার বিয়ের পর থেকেই আমি প্রতিবছর এই মেলা দেখতে আসি। এ মেলার জন্য আমরা আত্মীয়-স্বজনদের দাওয়াত করি। আমাদের বাড়ির জন্য এবার ১০ কেজি ওজনের কাতলা মাছ কিনেছি।

কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত
কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

মেলায় মাছ কিনতে আসা শাহিন নামে এক জামাই বলেন, অন্য বছরের চাইতে এবার মাছের দাম একটু বেশী। তবে যাই হউক না কেন এই মেলা থেকে ২৬ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনে নিয়ে শশুর বাড়ি যাচ্ছি।

কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত
কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা মো.জালাল বলেন, প্রায় অর্ধবর্ষের ঐতিহ্যবাহী মেলাটি যেমন মাছের জন্য বিখ্যাত, তেমনি এই এলাকায় ধান-আলুতেও ভরপুর থাকে। এ কারণে আশপাশের লোকজন মেলায় ছুটে আসে।

কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত
কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

এই মেলায় মাছ বিক্রেতা হাসান বলেন, মাছের মেলাতে বড় পুকুর, দিঘি ও নদী থেকে নানান জাতের বড় বড় মাছ সংগ্রহ করা হয়েছে। কাতলা, রুই, ব্ল্যাক কার্প , মৃগেল ব্রিগেড, সিলভার ৫শ’ থেকে ১৬শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত
কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

সেখানে আরেক জন মাছ বিক্রেতা মো. বিদ্যুৎ বলেন, আমি প্রতিবছরই এ মেলায় মাছ বিক্রির জন্য আসি। বর্তমান সব জিনিসের দাম বৃদ্ধি,তবে মাছের বাজার তুলনায় মাছের দাম বেশি হলেও সবাই আনন্দের সঙ্গে মাছ কিনছেন। এবার মাছ নিয়ে বিপাকে পড়তে হবেনা। প্রত্যেক বিক্রেতা অন্তত ১৫ থেকে ২০ মণ করে মাছ বিক্রি করেন। তাছাড়া লাভও মোটামুটি হবে।

কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত
কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

অপর মাছ বিক্রেতা মাছ ব্যবসায়ী মস্ত, বিমল, ফটিক জানান, মাছের মেলায় প্রচুর লোক সমাগম হলেও বিক্রি সেই তুলনায় কম। তারপরও যেটুকু হয়েছে, সব খরচ বাদে তাতে লাভ ভালোই থাকবে। অন্য বছরের তুলনায় এবার ক্রেতা বেশি। তাই মাছও বিক্রি হচ্ছে বেশি। দামও ছিল স্বাভাবিক।

কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত
কালাইয়ে নবান্ন উপলক্ষে ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত

কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, প্রতি বছর এই মেলাকে ঘিরে এলাকায় উৎসব বিরাজ করে। আজও এর ব্যতিক্রম ঘটেনি। এ মেলায় এবার ২০-৪০টি স্টলের মাধ্যমে দিন শেষে এখানকার ব্যবসায়ীরা অন্তত কোটি টাকার মাছ কেনাবেচা করবেন। মেলায় কেউ যেনো বিষযুক্ত মাছ বিক্রি করতে না পারে সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে।

এই মেলাকে ঘিরে সব ধরনের শান্তি-শৃঙ্খলা বজার রাখার জন্য কালাই থানা পুলিশের নিরলস চেষ্টা করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *