ক্ষেতলালে ৫১ সদস্য বিশিষ্ট জিয়া সাইবার ফোর্স (জেড.সি.এফ)কমিটি গঠন

রনি আকন্দ বিশেষ প্রতিনিধি জয়পুরহাট:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেড.সি.এফ) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে সোহেলকে মনোনীত করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রাকিবুল হাসান মিলন ও সাধারণ সম্পাদক শ্রী আশীষ কুমার স্বাক্ষরিত প্যাডে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন জয়পুরহাট জেলা আইন বিষয়ক সম্পাদক মোস্তাকিম মন্ডল।

নবনির্বাচিত সভাপতি সেলিম হোসেন। নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম । সহ-সভাপতি পদে রয়েছেন নজরুল ইসলাম পাটোয়ারী , ওয়েদুল ইসলাম, রফিকুল ইসলাম, ইদ্রিস আলী।

সিনিয়র সাংগঠনিক দায়িত্বে রয়েছেন সবুজ ফকির, সাংগঠনিক-সম্পাদক, এরশাদুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক সহকারীরা) রাসেল আহম্মেদ, রাকিব হাসান, আঃ সালাম, সাকিল, আনিছুর রহমান, সুমন বাবু, ওহেদুল ইসলাম। দপ্তর, প্রচার, কোষাধ্যক্ষ, আইন, মানবাধিকার, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, সাংস্কৃতিক, পরিবেশ, সমাজকল্যাণসহ বিভিন্ন বিভাগে ব্যক্তিরা দায়িত্ব পেয়েছেন।

মহিলা বিষয়ক সম্পাদিকা মেসকাতুল ফেরদাউস সেবা ও সহ সম্পাদিকা খোতেজা বেগম রয়েছেন।

জেলার নেতৃবৃন্দরা জানান, ক্ষেতলাল উপজেলার জিয়া সাইবার ফোর্স কমিটি আগামী দিনে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে এবং তথ্যপ্রযুক্তিনির্ভর রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *