খুলনা জেলার ৯ থানায় পুলিশের চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত

শেখ সোহেল হুসাইন তপু: ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ

খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখা, মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাং নির্মূলে জেলার ৯টি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করছে খুলনা জেলা পুলিশ।

অভিযানকালে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ যান চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাঁদের বহনকৃত ব্যাগপত্র তল্লাশি করা হচ্ছে। এ সময় মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

এছাড়া মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে

জননিরাপত্তা নিশ্চিত করা এবং খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে

জনসাধারণকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *