মাগুরায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার ১৩ নং গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের (এসআই) শুভঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই শুভঙ্কর জানান, আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

বাহারবাগ গ্রামের এলাকাবাসী বলেন
আবুল কালাম আজাদের নেতৃত্বে বাহারবাগ গ্রামে এখনো ক্যাজে, গোলমাল ও সমাজের সকল অপকর্ম চলে, আওয়ামী শাসনের ন্যায় মানুষকে ভয় ভীতি দিয়ে জিম্মি করে রাখছে ঐ আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদের নেতৃত্বেই বাহারবাগ গ্রামে কিছুদিন আগেও ক্যাজে, বড় গ্যাঞ্জাম হয়েছিল।এলাকাবাসী বলেন আবুল কালাম আজাদ অ্যারেস্ট হওয়ায় এলাকাবাসী একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *