মাগুরায় মাদক উদ্ধারের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে প্রাণনাশের হুমকি

মাগুরা প্রতিনিধি:


দৈনিক আমার সংবাদ-এর নিজস্ব প্রতিবেদক ও মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিরাজুল ইসলামকে ফোন করে বেনারসি হাউজের মালিক তাপসের পক্ষে তারেক নামে এক ব্যাক্তি হুমকি এবং প্রকাশিত সংবাদ মুছে ফেলতে বলে,নিউজ না ডিলিট করলে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ১২ অক্টোবর মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। জিডি নম্বর ৮৩৮।

জিডিতে তারেক, রাশেদ, রাসেলসহ কয়েকজনের বিরুদ্ধে হুমকির অভিযোগ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁর বসতবাড়িতে দুই দফায় অজ্ঞাতনামা ব্যক্তিদের পাঠানোর কথাও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর মাগুরার কলেজপাড়ায় র‌্যাবের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, প্রায় ২০ লাখ টাকা, ফেনসিডিলসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়।তাপসের মাগুরায় ও ঢাকাতে কয়েকটি বাড়িসহ বিপুল পরিমাণে সম্পাদ রয়েছে।

ঘটনাটি তদন্ত করে সাংবাদিক ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *