শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঞা।

শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোঃ হুমায়ুন কবীর সরকার, উপজেলা বিএনপির সদস্যসচিব খায়রুল কবীর মণ্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব মোঃ বিল্লাল হোসেন বেপারী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বেপারী।

এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য কামারুজ্জামান আকন্দ ও ফকির মোঃ আনোয়ার হোসেন এবং অভিভাবক সদস্য আনোয়ার হোসেন খান, লোকমান হোসেন ও মোঃ মামুন বেপারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মোঃ আজিজুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আজিজ।

নবীন শিক্ষার্থীদের কলেজজীবনের সঙ্গে পরিচিত করা, উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *