সলংগাই যৌথ অভিযানে ২ মাদকসেবী আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩নং ধুবিল ইউনিয়ন পরিষদের ১০০ গজ পশ্চিমে গোল চত্বর এলাকা থেকে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে।

গত রাত সাড়ে ৯টার দিকে ধুবিল ইউনিয়নে ডিউটিরত আনসার-ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সলঙ্গা থানার এসআই মাহফিজুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে পরিষদে আসেন। এ সময় আটককৃতদের দেহ তল্লাশি করে এক পোটলা (৫ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।

পরে পুলিশ মাদকসহ আটক দুইজনকে তাদের ব্যবহৃত অটোভ্যানসহ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *