জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরায় বিএনপির শোভাযাত্রা

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সকালে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেন সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরায় বিএনপির শোভাযাত্রা

শোভাযাত্রাটি শহরের নোমানী ময়দান থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিএনপির নেতারা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

শোভাযাত্রায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *