টাঙ্গাইলের নাগরপুরে বর্ণিল আয়োজনে ‘জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সম্পন্ন

ফাহিম চৌধুরী, সাভার ( ঢাকা )প্রতিনিধি:


​“খেলাধুলাই শক্তি, খেলাধুলাই বল—মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬। গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ ও হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবের জনপদে পরিণত হয়।


​টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নাগরপুর উপজেলা শাখার সভাপতি এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ডি.পি. জনাব মোঃ আরিফুর রহমান (নবা)।


​টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি এবং দপ্তিয়র ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জনাব মোঃ আব্দুল্লাহ আল-সজীব।
​নাগরপুর স্পোর্টিং ক্লাব ও জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সামরুল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।


​উদ্বোধনী বক্তব্যে প্রধান আলোচক ও উদ্বোধক মোঃ আব্দুল্লাহ আল-সজীব বলেন,
​“তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবল কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।”

​তিনি আরও যোগ করেন, নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করবে এবং তরুণ প্রজন্মকে দেশ ও সমাজের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করবে।


​প্রধান অতিথি মোঃ আরিফুর রহমান (নবা) তাঁর বক্তব্যে স্থানীয় পর্যায়ে ক্রীড়ার উন্নয়ন, তরুণদের ঐক্য এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় এ ধরনের টুর্নামেন্টের দূরদর্শী ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আয়োজকদের সাধুবাদ জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *