নবান্ন উৎসবকে ঘিরে পাঁচশিরা বাজারে মেতে উঠেছে মাছের মেলা  

মোঃ মেহেদুল ইসলাম কালাই জয়পুরহাট প্রতিনিধি ঃ


জয়পুরহাট জেলা কালাই উপজেলায় ১৮/১১/২০২৬ ইং, রোজঃ বুধবার, সময়ঃ ভোর ৬.০০ ঘটিকা থেকে  নবান্ন  উৎসবকে ঘিরে ২ দিন ব্যাপী  কালাই পাঁচশিরা বাজারে মেতে উঠেছে মাছের মেলা ।   


হরেক রকমের দেশি-বিদেশি মাছের সমাহারে মুখরিত পাঁচশিরা বাজার। বড় বড় মাছ দেখতে ও কিনতে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা ও দর্শনার্থীরা। ঐতিহ্য আর উৎসবের আমেজে জমে উঠেছে মাছের মেলা।  

বিক্রেতারা বলেন প্রতি বছরের ন্যায়  এবারও নবান্ন উৎসবকে ঘিরে পাঁচশিরা বাজারে মাছের মেলা বসেছে এবং আমরা এই মেলার অপেক্ষায় থাকি এবং বড় বড় কাতলা, মৃগেল, রুই , পাঙ্গাস মাছসহ বিভিন্ন জাতের বড় বড় মাছ সংগ্রহ করি। 


ক্রেতারা বলেন, এই মাছের মেলায় বড় বড় মাছ পাওয়া যায় এবং খুব কম দামে তাই আমরা মাছ কিনতে আসি। বিশেষ করে নতুন জামাই  তাদের শ্বশুড় বাড়িতে প্রতিযোগিতামূলক বড়বড় মাছ কিনে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *