ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান মিজু।

ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

জানা গেছে, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে গত ২৯ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেন। পরবর্তীতে ১৬ নভেম্বর ভোটগ্রহণের নির্ধারিত দিন থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত না থাকায় মিজু-আসলাম প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

কমিটির পদাধিকারবলে সভাপতি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান মিজু।

ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি মোঃ হাতেমতাই মাস্টার ও মোঃ গোলাপ কবির, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা ও মোঃ আসলাম আলী এবং কোষাধ্যক্ষ মোঃ আতাউর রহমান।

ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আনোয়ারুল হক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রায়হান আলী, মোঃ আব্দুর রাকিব, মোঃ তাজাম্মুল হক, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মোজাহিদুল হক ও মোঃ আনোয়ার পারভেজ আদিত। মহিলা নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোসাঃ মোসফেরা খাতুন ও মোসাঃ দিলারা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *