ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট্ট একটি উপজেলার নাম ভোলাহাট। আর এই উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী কলেজ_ভোলাহাট সরকারি মহিলা কলেজ। এ কলেজ প্রতিষ্ঠালগ্নের প্রভাষক হিসেবে যোগদান করে দীর্ঘ কর্মজীবনের পথচলা শুরু করেন মোহাঃ সফিকুল ইসলাম তোতা। সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘদিন শিক্ষকতা করে তিনি পদোন্নতির মাধ্যমে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা
ভোলাহাট সরকারী মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তার কর্মের চেয়ারে বসা। পাশে-তার ছবি।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) অপরাহ্নে কলেজ মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়। জৈষ্ঠ্যতার ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর সেই দীর্ঘ কর্মজীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন তিনি। ভোলাহাট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে তার নেতৃত্বে কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নতুন শুভসূচনা হলো।

ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা
ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা

দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা এবং শিক্ষকতার প্রতি আন্তরিকতা তাকে এই দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আমরা আশাবাদী। তার নেতৃত্বে ভোলাহাট সরকারী মহিলা কলেজটির শিক্ষা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও সাফল্যের পথে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা করছেন উপজেলার সকলস্তরের মানুষ এবং সচেতনমহল। সে সাথে তারা নতুন দায়িত্বে মোহাঃ সফিকুল ইসলাম তোতা সাহেবকে জানান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *