ভোলাহাটে না ফেরার দেশে চলে গেলেন ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (আর্মি) আর নেই। বার্ধক্যজনিত কারণে সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

ভোলাহাটে না ফেরার দেশে চলে গেলেন ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উপজেলার বৃহত্তম গ্রাম বজরাটেকের মৃত আব্দুল মাহলতের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ আসর বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ এবং জেলা পুলিশের আরআই (পুলিশ পরিদর্শক) মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভোলাহাটে না ফেরার দেশে চলে গেলেন ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম

রাষ্ট্রের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *