মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধি:

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

কর্মসূচিতে আয়োজকেরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ কর্মসূচির মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *