আর এম এফ তারেক হাসান ফুটবল একাডেমির ঘরোয়া লীগ ফুটবলের উদ্বোধনী

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার ৭নং মাদলা ইউনিয়নে আর এম এফ তারেক হাসান ফুটবল একাডেমি-এর উদ্যোগে ঘরোয়া লীগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৩টায় মালিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী ম্যাচের আয়োজন করা হয়। খেলায় মুখোমুখি হয় মিজান ফুটবল একাদশ ও আতিক সুপার স্টার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে। তিনি এ ধরনের ক্রীড়া আয়োজনকে স্বাগত জানান এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান (আতিক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন (হারেজ), খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বাশার, মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম যায়দার, শাজাহানপুর উপজেলা তাতি দলের সভাপতি লিটন আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে ঘরোয়া লীগ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্থানীয় ক্রীড়াঙ্গনে এ আয়োজন নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *