ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধর, এক যুবকের মৃত্যু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চোর সন্দেহে দুই যুবককে আটক করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদশা মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় মাইদুল (১৮) নামে অপর এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া ও আহত মাইদুল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর আদর্শ গ্রামের বাসিন্দা।

ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধর, এক যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় ওই দুই যুবককে চোর সন্দেহে স্থানীয় কয়েকজন আটক করেন। এ সময় তাদের মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে বাদশা মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদশা মিয়ার মরদেহ এবং আহত অবস্থায় মাইদুলকে উদ্ধার করে। পরে মাইদুলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধর, এক যুবকের মৃত্যু

তবে কী কারণে ওই দুই যুবককে আটক করা হয়েছিল এবং কারা তাদের মারধর করেছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *