ভোলাহাটে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া-খায়ের অনুষ্ঠিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানি আলিম আল রাজি জর্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া-খায়ের অনুষ্ঠিত হয়।

এ সময় দলীয় কার্যালয় ভোলাহাট বাসষ্ট্যাণ্ডে উপজেলা বিএনপিরসহ সভাপতি আলহাজ্ব মোঃ খায়রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ বিএনপির সাবেক সদস্য জেলা যুবদল মোঃ তোহিদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক হাসনাত জামিল তারেক, ১নম্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুন, ২নম্বর গোহালবাড়ী ইউনিয়ন সভাপতি মোঃ রহমত আলী, যুবনেতা মোঃ ইসমাইল হকসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় দেশনেত্রী বিএনপি চেয়ারম্যানপার্শন আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য উপস্থিত নেতাকর্মীগণ ও বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় বিশেষ দোয়া খায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *