কালাই প্রেসক্লাবের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

রনি আকন্দ জয়পুরহাট বিশেষ প্রতিনিধি

কালাই প্রেসক্লাবের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৩১ জুলাই ২০২৬ তারিখে নবগঠিত এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে মো. আব্দুল করিমকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন ও অ্যাডভোকেট রায়হান আলী।

কমিটির সদস্যরা হলেন—আব্দুল বাতেন, মোকাররম হোসেন, রনি আকন্দ এবং রবিউল ইসলাম আকন্দ।

নবগঠিত আহ্বায়ক কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করা হচ্ছে, তাঁদের নেতৃত্বে কালাই প্রেসক্লাব আরও ঐক্যবদ্ধ, গতিশীল, পেশাদার ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *