ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার (২৮ আগষ্ট ২০২৬) বিকাল ৪টায় মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে উপজেলা জামায়াত যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের এমপি ও আমীর ঢাকা মহানগর দক্ষিণ মু. নুরুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি ড. মু. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাও. আবুজার গিফারী, জেলা শিবির পুর্ব শাখা সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ্।

ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোঃ তৌহিদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ক্বারী মাওলানা মোঃ আলাউদ্দিনসহ উপজেলা জামায়াতের ও তার অংগসংগঠনের নেতাকর্মী ও তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষেরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি মু. নুরুল ইসলাম বুলবুল এমপি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা ড. মিজানুর রহমানকে এমপি নির্বাচিত করেছেন। তার হাতকে আরো শক্তিশালী করুন, আশা করি কোন সন্ত্রাস কোন দূর্নীতি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান, আমরা ৩ এমপি আপনাদের পাশে আছি। আর আমরা ৩জন এমপি সকলেই আপনাদের সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো ইনশা-আল্লাহ্।

ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ আকর্ষণ ছিল, শফিক আদনানের সাবেক থিয়েটার পরিচালক সায়মুম শিল্পগোষ্ঠী ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা অভিযাত্রী শিল্পগোষ্ঠী, সন্ধানী শিল্পগোষ্ঠী শিবগঞ্জ এবং সীমান্ত সাংস্কৃতিক সংসদ ভোলাহাটের শিল্পীগণ বিভিন্ন ধরণের সংস্কৃতিমূলক কলাকৌশলের গান-গজলের মাধ্যমে উপস্থিত দর্শকদের পরিবেশনে মনমোহিত করে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *