মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধিঃ

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস ২০২৬।

বৃহস্পতিবার সকাল ৯টায় নবগঙ্গা নদীর তীরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস


এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাববীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এছাড়াও জুলাই শহিদ পরিবারের সদস্যরা, আহত জুলাই যোদ্ধারা, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের উদ্দেশ্যে দোয়া করা হয়।


পুষ্পস্তবক অর্পণ শেষে মাগুরা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *