শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

​সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তરે চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের মোড়লটলা গ্রামের জনৈক রহিমের আমবাগানে অভিযানটি পরিচালিত হয়।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত নেশাজাতীয় ইনজেকশনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *