কালাইয়ের উদয়পুর ইউনিয়নে জামায়াতের কর্মী ও সূধী সমাবেশ

ডেক্স রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামী উদয়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রাণবন্ত ও ব্যাপক কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড জামায়াতের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ ইউসুফ মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. রাশেদুল আলম সবুজ বলেন,আমরা একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দূর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। যে দেশে ধর্ষক,খুনি,লুটপাটকারী ও দূর্নীতিবাজদের কোনো স্থান থাকবে না। সারাদেশে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে — জনগণ বলছে,সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামী বাংলাদেশ।এই দেশ হবে আলেম-ওলামা ও কুরআনপ্রেমী জনগণের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রউফ,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল আলীম ও উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মোঃ আনোয়ারুল ইসলাম।

এছাড়া আরও বক্তব্য রাখেন উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সোবহান,ইউনিয়ন সেক্রেটারি মাজহারুল ইসলাম, এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন,দেশের চলমান সঙ্কট থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। তারা সকলকে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে ন্যায় ও সত্যের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *