কালাই প্রেসক্লাবের সভাপতি করিম, সাধারণ সম্পাদক লায়নর

রনি আকন্দ জয়পুরহাট বিশেষ প্রতিনিধি:

আগামী তিন বছরের জন্য জয়পুরহাটের কালাই প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার রাত ৮টায় কালাই প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়। উক্ত সভায় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল করিমের সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিদায়ি কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতি হিসেবে দৈনিক দিনকালের কালাই উপজেলা প্রতিনিধি আব্দুল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাক ও দি ডেইলি অবজারভার-এর কালাই উপজেলা সংবাদদাতা তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মুনছুর রহমান-দৈনিক নয়াদিগন্ত ও সাজ্জাদুর রহমান-দৈনিক নিরপেক্ষ। যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রায়হান আলী-দৈনিক আমার দেশ। সাংগঠনিক সম্পাদক রনি আকন্দ-দৈনিক আমার সংবাদ। কোষাধ্যক্ষ আবদুল বাতেন-দৈনিক ইনকিলাব, দপ্তর সম্পাদক মোকারম হোসাইন-দৈনিক জনকণ্ঠ, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাইফুর রহমান-দৈনিক বাংলাদেশ সমাচার এবং তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম আকন্দ-নয়াদিগন্ত মাল্টিমিডিয়া।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম আব্দুল্লাহ তালুকদার সউদ-দৈনিক কালের কণ্ঠ, রেজুওয়ান আহমেদ (দৈনিক সংগ্রাম), তরিকুল ইসলাম তালুকদার রাসেল (দৈনিক গণমানুষের আওয়াজ) রিমন (দৈনিক জয়পুরহাট নিউজ ২৪. কম)  এবং সোহেল খন্দকার-দৈনিক জয়পুরবার্তা।

নবনির্বাচিত সভাপতি আব্দুল করিম বলেন, কালাই প্রেসক্লাবকে আরো কার্যকর, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তালুকদার লায়নর বলেন,সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কালাই প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। সব সদস্যের সহযোগিতা নিয়ে প্রেস ক্লাবকে আরো শক্তিশালী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা থাকবে।

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন ও সাফল্য কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *