কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় শনিবার সকালে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন নামের এক শিশুর ডুবে মৃত্যু হয়েছে। নিহত শিশু মমিন (৭) একই ইউনিয়নের শামসুল হকের ছেলে।
স্থানীয় পাঁচগাছি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বিষয়টি নিশ্চিত করেন বলেন, শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে সহপাঠী কয়েকজন বন্ধুর সাথে শাপলা তুলতে যাওয়ার সময় ছড়ার পাড়ের পাশ দিয়ে নৌকা চলাচল করছিল। শাপলা তোলার সময় হঠাৎ নৌকা থেকে পড়ে যায় মমিন। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা মর্মান্তিক এ মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন।
মমিনের এই আকস্মিক মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে। শিশু মৃত্যুর এ মর্মান্তিক ঘটনায় স্থানীয় সম্প্রদায় গভীর শোক প্রকাশ করেছেন।