খুলনার ডুমুরিয়ায়, রেনেটা ফার্মা লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ৩ লক্ষ টাকা ছিনতাই

শেখ সোহেল হুসাইন তপু: ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:

মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ছুরিকাঘাত করে প্রায় ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা হামলায় গুরুতর আহত ওই কর্মীর নাম: নাহিদ, সশস্ত্র ছিনতাইকারীরা তাকে জখম করার পর হাত-পা বেঁধে ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে ডুমুরিয়ার মেছাঘোনা ব্র্যাক অফিসের সামনে এই ঘটনা ঘটে।


স্থানীয় ও ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেল যোগে ফিরছিলেন নাহিদ পথিমধ্যে মেছাঘোনা ব্র্যাক অফিসের কাছে পৌঁছালে একদল ছিনতাইকারী তার পথরোধ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে নাহিদের কাছে থাকা ওষুধ বিক্রির আনুমানিক ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা ছিনতাই শেষে তার হাত,পা শক্ত করে বেঁধে রাস্তার পাশের একটি নির্জন ঝোপে ফেলে রেখে চম্পট দেয় দুর্বৃত্তরা।

খুলনার ডুমুরিয়ায়, রেনেটা ফার্মা লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ৩ লক্ষ টাকা ছিনতাই

ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় স্বর্ণকার ও কবি তুষার দত্ত জানান, তিনি চুকনগর থেকে ডুমুরিয়ায় ফেরার পথে ব্র্যাক অফিসের সামনে রাস্তার পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে পাশে গিয়ে দেখতে পান ঝোপের মধ্যে হেলমেট পরা ও হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তি আকুতি জানাচ্ছেন। প্রাথমিক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তিনি দ্রুত সড়কের আরও কয়েকজন পথচারীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।


নাহিদের বাঁধন খুলে দিলে তিনি তার ওপর ঘটে যাওয়া এই রোমহর্ষক হামলার কথা জানান। তাৎক্ষণিকভাবে তুষার দত্ত ডুমুরিয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত নাহিদকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা পাওয়ার পর তিনি বর্তমানে কিছুটা শঙ্কামুক্ত।

ঘটনার খবর পেয়েই ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে অভিযানে নেমেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *