চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।


আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৯:০০ ঘটিকায় ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।


বিজিবি সূত্র জানায়, আটককৃত আসামিদের তল্লাশি করে তাদের কোমরে কৌশলে লুকানো অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত ২ টি মোবাইল এবং চোরাচালাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দকৃত মোবাইল ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা। আটককৃত আসামিসহ জব্দকৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


উল্লেখ্য, চলতি জুলাই মাসজুড়ে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ৩ জন আসামিসহ মোট ৬৬টি চোরাই ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে ৫৫টি চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে এবং ১১টি থানায় জমা দেওয়া হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, “সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ পুশ ইন ঠেকানো এবং মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের এই অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *