ধামইরহাটে এস এস সি ও সমমানের দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে এস এস সি ও সমমানের দাখিল ৮০ জন কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


৫ সেপ্টেম্বর ( শনিবার) বিকেল সাডে ৪ টায় বাংলাদেশ ছাত্র শিবির উপজেলা ধামইরহাট শাখার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ -২ আসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক।

বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাফিজুর রহমান জাহিদ, নওগাঁ জেলা শাখার জামাতে ইসলামের সহঃ সম্পাদক, মোঃ মারুফ হোসেন, মাওলানা আতাউর রহমান, সাবেক আমির মাওলানা কামরুজ্জামান,উপজেলা শাখার নায়েবে আমির হাফেজ রেজুওয়ান হোসেন, সহ কৃতি শিক্ষার্থীগন ও অভিভাবক বৃন্দ। এস এস সি ও সমমানের দাখেলী ৮০ জন জিপিএ -( এ +) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *