পাঁচবিবিতে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

রনি আকন্দ বিশেষ প্রতিনিধি জয়পুরহাট:

জয়পুরহাটের পাঁচবিবিতে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পাঁচবিবির মাতাইশ মঞ্জিল এলাকায় বেসরকারি সংস্থা বন্ধনের হল রুমে উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে বন্ধনের নির্বাহী পরিষদের সভাপতি তারিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডঃ সাইদুর রহমান, বন্ধনের কো-অর্ডিনেটর শফিকুল আলম চৌধুরী বিপ্লব, ডিস্ট্রিক্ট মনিটরিং অফিসার সাজ্জাদুল বারী, শহিদ মাহফুজ, উপজেলা ফ্যাসিরেটর বিপ্লব আলী ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী,সিনিয়র সাংবাদিক মাসরেকুল আলম সহ বিভিন্ন পর্যায়ে সাংবাদিকরা।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি রাষ্ট্র ও সমাজের নানা অনিয়ম-অসংগতিও তুলে ধরেন। কিন্তু আজকের প্রেক্ষাপটে সাংবাদিকতা চর্চা সহজ নয়।

বিশেষ করে মফস্বল সাংবাদিকরা তথ্য প্রাপ্তির সীমাবদ্ধতা, নিরাপত্তা ঝুঁকি, পেশাগত চাপ, আইনি জটিলতাসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এই চ্যালেঞ্জগুলো সাংবাদিকদের কাজকে কঠিন করে তোলাসহ গনতান্ত্রিক প্রক্রিয়াকেও দুর্বল করে। এই প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গুজব, বিভ্রান্তিকর তথ্য বা পক্ষপাতমূলক সংবাদ প্রচার না করে যাচাই-বাছাই করে সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে।

এসময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন প্রতিবন্ধকতার নানা বিষয় তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *