ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
১৮ জুলাই: চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে শনিবার (১৮ জুলাই) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী, সাংগঠনিক সম্পাদক মো. শাহেদুল আলম চৌধুরী, মো. নাহিদুল ইসলাম নাজিম ও মো. আরিফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. ফয়সাল বিন আজাদ, উপজেলা ছাত্রদল নেতা মো. মঈনুল ইসলাম রুবেল ও মো. ফারুক, হেয়াকোঁ বনানী ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সাইফুল ইসলাম এবং ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান সবুজ।
এ ছাড়া ছাত্রনেতা এরশাদ, নিজাম, তানভীর, রিয়াদ, সাইফুল, রায়হান, মারুফ, মানিক, হাসান, ইসমাইল, মোস্তফাসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।