কিশোরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে মা ও সৎ বাবার অমানবিক নিষ্ঠুরতা। অভিযোগ উঠেছে, মা নাসরিন বেগম নিজেই তার মেয়েকে ধর্ষণে সহায়তা করেছেন সৎ বাবা রশিদুলকে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসরিন বেগম চতুর্থবারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন রশিদুল নামের এক ব্যক্তির সঙ্গে। তবে বিয়ের সময় শর্ত ছিল, তিনি নিজের মেয়েকে অনৈতিক কাজে সহায়তা করবেন। সেই শর্ত অনুযায়ী মেয়েটির ওপর ভয়ঙ্কর নির্যাতন শুরু হয়।
এমনকি একাধিকবার ধর্ষণের ফলে কিশোরী মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু ঘটনাটি প্রকাশ না পায়, সেজন্য মা নাসরিন নিজেই তাকে ওষুধ খাইয়ে জোরপূর্বক গর্ভপাত করান। কিশোরী মেয়েটি অসুস্থ হয়ে পড়লেও কিছুদিন পর সুস্থ হওয়ার পর ফের শুরু হয় একই নির্যাতন।
গ্রামবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের ভয়ঙ্কর কাজ চলছিল। ভুক্তভোগী মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়লেও পরিবারের ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মা নাসরিন ও সৎ বাবা রশিদুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।