বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চনকালি বাজার হরি মন্দিরে সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম।
তিনি বলেন, “এই দেশ সব ধর্মের মানুষের। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই মিলে এই মাতৃভূমির সন্তান। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো সম্প্রদায়ের নিরাপত্তা বা অধিকার ক্ষুণ্ণ হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদুন নবী ওয়ার্ড, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান আকাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্ট আহবায়ক মনোজ কুমার রায়, সদস্য সচিব টিক্কারাম রায়, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুমন আলী। তিনি বলেন, “বিএনপি সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা চাই সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলুক।”
অনুষ্ঠানে আরও স্থানীয় নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।