ভাঙ্গুড়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ-

পাবনার ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও উৎপাদনের তারিখ বিহীন ওষুধ রাখা, পঁচা-বাসি খাবার সংরক্ষণ ও উৎপাদন এবং অনুমোদিত বিহীন ডেন্টাল ক্লিনিক পরিচালনার করার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলার সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক এস. এম. মাহবুব আলমের সহযোগিতায় ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শরৎনগর বাজারের সেলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৪ হাজার টাকা, মুসলিম সুইটসকে একই ধারায় ৪ হাজার টাকা, ভাঙ্গুড়া বাজারের নাবিল ফার্মেসিকে ৩৭ ধারায় ১০ হাজার টাকা, স্বাদ প্লাস রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিকে ৪৩ ধারায় ৪ হাজার টাকা এবং আবেদ ডেন্টাল কেয়ারকে ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া থানার এসআই হাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এবং পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *