মদনে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলায় ফ্লান্ড রিকনস্ট্রাকশন ইমারজেন্সী এসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’র শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২০জুলাই হতে ২২ জুলাই পর্যন্ত, সকাল ১১ টায় মদন উপজেলা পরিষদ চত্বর আয়োজিত এ মেলার উদ্বোধন হয়। কৃষি প্রযুক্তির আধুনিক ব্যবহার, কৃষকদের নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে অবহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, কৃষি সম্পসারণ অফিসার, সৈয়দ শাকুর আহম্মদ,মদন থানার অফিসার ইনর্চাজ সালাহ উদ্দিন করিম,কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, যুবদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির।

এছাড়াও মদন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান (মিজান)বলেন, তিন দিনব্যাপী এ মেলায় কৃষির আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হবে, যা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে উদ্বুদ্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *