সালথায় আশ্রয় কেন্দ্রে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার নটখোলা আশ্রয়ন কেন্দ্রে অন্তরা বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, অন্তরা আক্তার ও তার স্বামী মিরু শেখ দুটি সন্তান নিয়ে সোনাপুর ইউনিয়নের নটখোলা নিলের ভিটা  আশ্রয়ন কেন্দ্রে সরকারী ঘরে বসবাস করেন। শুক্রবার দিবাগত রাতে স্বামী – স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে জানান নাম না প্রকাশ করার স্বার্থে এক ব্যক্তি।

সকালে অন্তর আক্তার অসুস্থতার কথা বলে তার স্বামী হাসপাতালের নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান পুলিশ।

এ বিষয়ে সারজমিনে গেলে আশ্রয়ন কেন্দ্রের বসবাসরত ও আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাস করলে কেউ মুখ খোলেনি। কিভাবে মারা গেল তারা কেউ জানেন না।

সালথা থান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, আশ্রয়ন কেন্দ্রে গৃহবধূ মৃত্যুর খবর পেয়ে গণনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃত্যুর কারণ জানার জন্য অন্তরের স্বামী মিরু শেখকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *