সিলেটের কানাইঘাট থানা  পুলিশ কর্তৃক গণধর্ষণ  মামলা   ০৩ জন গ্রেফতার 

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:

কানাইঘাট থানা পুলিশ কর্তৃক গনধর্ষণ মামলা রুজুর ০৬ ঘন্টার মধ্যে ধর্ষণকারী ০৩ জন আসামী গ্রেফতার সংক্রান্তে 

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী  গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে সিলেট জেলা পুলিশ সবসময় তৎপর রহিয়াছে।

এরই ধারাবাহিকতায় সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের দিক নির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অদ্য ০৪/০৭/২০২৫ ইং তারিখ ভোর অনুমান ০৪.১৫ ঘটিকার সময় কানাইঘাট থানা এলাকায় সারাশি গ্রেফতারী অভিযান পরিচালনা করে কানাইঘাট থানার মামলা নং-০১, তারিখ-০৪/০৭/২০২৫ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২৫) এর ৭/৯(৩) (গনধর্ষণ) মামলার মূল আসামী ধর্ষণকারী ১। শুভংকর দাস (২৭), পিতা-মৃত নিখিল দাস, সাং-উমাগড়, ২। বাবুল আহমদ (২৮), পিতা-ফরিদ আহমদ, সাং-বীরদল কচুপাড়া, ৩। ফাহাদ মিয়া (২৫), পিতা-বাবুল মিয়া, সাং-চটিগ্রাম, সর্বথানা-কানাইঘাট, জেলা-সিলেটগনকে গ্রেফতার করা হয়। আসামীগন প্রতিবন্ধী ভিকটিম নিলুফা বেগম (১৮)কে গাড়ীতে করে অপহরন করিয়া কানাইঘাট থানাধীন কায়স্থগ্রাম সাকিনে ফাঁকা বালু চরে নিয়ে গত ০২/০৭/২০২৫ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকার পর হইতে ভোর ০৬.০০ ঘটিকা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ (গনধর্ষণ) করে। উক্ত আসামীদেরকে অদ্য ০৪/০৭/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *