মাগুরা জেলা পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগে মধ্যরাতে ডিউটি তদারকি ও নাস্তা বিতরণ

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা প্রতিনিধি:

মাগুরা জেলায় সড়ক ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কর্মোদ্যম ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

বুধবার (২৯ জুলাই ২০২৬) গভীর রাতে তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিউটি পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সার্বিক কার্যক্রম তদারকি করেন, তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কর্তব্যরত সদস্যদের মাঝে নাস্তা বিতরণ করেন।

পুলিশ সুপারের এ মানবিক উদ্যোগে দায়িত্ব পালনকারী সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এমন উদ্যোগ পুলিশ সদস্যদের দায়িত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখছে।

মাগুরা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও উৎসাহমূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জননিরাপত্তা নিশ্চিতকরণে মাগুরা জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও সচেষ্ট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *