নজরুল বর্ষ উপলক্ষে স্কুলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

রনি আকন্দ বিশেষ প্রতিনিধি জয়পুরহাট:

জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ে স্কুলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে দশটায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সাল আহমেদ।

নজরুল বর্ষ উপলক্ষে স্কুলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হারুন-উর-রশিদ, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গান পরিবেশন করেন। পাশাপাশি নজরুলের সাহিত্য, সংগীত ও চেতনা নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিক্ষার্থীরা।

নজরুল বর্ষ উপলক্ষে স্কুলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, আমরা অতীতে দেখেছি আমাদের তরুণ প্রজন্মের মধ্যে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও চেতনার প্রতি আগ্রহ রয়েছে। ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে নজরুলের আদর্শ ও চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *